Terms & Conditions

শর্তাবলী

গুরুত্বপুর্নঃ – আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি SHOSTEE.COM এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি SHOSTEE.COM এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

আমাদের ওয়েবসাইট ভিজিট অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার  কিংবা নতুন সেকশন যোগ হলেও আপনি তাতে সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

সেকশন ১ – প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টকঃ যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্টটি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্টের স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে SHOSTEE.COM যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট SHOSTEE.COM  ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। SHOSTEE.COM যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। SHOSTEE.COM  আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবে না।

সেকশন ২ – প্রোডাক্টসঃ  আমাদের সকল প্রোডাক্ট SHOSTEE.COM এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

SHOSTEE.COM  সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্টের কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই SHOSTEE.COM  নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্টের ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টটি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টককে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

সেকশন ৩ – বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়াঃ  আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

সেকশন ৪ – ডিসকাউন্টঃ  কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্টের সাধারণ প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবে না। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। SHOSTEE.COM কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।

সেকশন ৫ – থার্ড পার্টি লিংকঃ বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার SHOSTEE.COM এর না।

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার SHOSTEE.COM নিবে না। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

সেকশন ৬ – ভুল ইনফরমেশন এবং ত্রুটিঃ  অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্টের অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

সেকশন ৭ – অর্ডার ক্যান্সেলঃ  SHOSTEE.COM  সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে SHOSTEE.COM সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারণ, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও SHOSTEE.COM সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারণ, কিছু কিছু কারনণ প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাৎ কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

সেকশন ৮ – নিষিদ্ধ ব্যবহারঃ  যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

                                       Terms & Conditions

Important: Before using or purchasing any of our services, products, software, or offerings, please kindly review these terms and conditions. Using our services implies that you have read and agreed to our terms and conditions. However, if you do not agree with our terms and conditions, it is advisable not to use our services. This document serves as an End-User License Agreement between SHOSTEE.COM (as the licensor) and you (as the customer).

By visiting our website or purchasing any product from us, you become a user of our website, connecting with our services and consenting to our “Terms of Service,” “Terms of Use,” or “Terms.” These terms and conditions apply to all users of the website, including those browsing, vendors, customers, merchants, affiliate program members, and content contributors.

You may visit this page at any time to review and learn about the updated terms and conditions. Therefore, by continuing to use the site, you are considered to agree with any new features or sections added to our terms and conditions.

Section 1 – Product Price and Stock:  The price and availability of any product depend entirely on its stock status. If a product or service is not available, SHOSTEE.COM will notify you as soon as possible, suggest similar or alternative products, or refund any advance payment made in line with our refund policy. To learn more, please review the refund policy section.

By visiting our website SHOSTEE.COM or purchasing from it, you agree that due to the nature of business, natural circumstances, or global conditions, if a product goes out of stock after placing an order, we may suggest a similar or alternative product, or the entire order may be canceled.


The price of any product on our site may change at any time without notice. We strive to keep our prices accurate, but they may change over time. In such cases, you will be informed before the order is dispatched for delivery, and you will have the option to accept or cancel the order. SHOSTEE.COM reserves the right to suspend, modify, or discontinue any service, offer, or delivery at any time without being held liable to you or anyone else for these changes.

Section 2 – Products:  All our products are available online through SHOSTEE.COM. Quantities of some products may be limited, so return and exchange services will be processed solely according to our Return Policy.

SHOSTEE.COM strives to accurately display and describe the colors, sizes, or any other variations of products on the website, and to provide selection options for them. However, due to device settings, model, OS region, or color calibration, product color or size may appear differently to users. Therefore, SHOSTEE.COM cannot guarantee that the product will look exactly like the images displayed on the site. If a product does not match its description on the website, you may return it unused according to our Return and Replacement Policy. Additionally, we reserve the right to limit product stock and modify prices or descriptions without prior notice.


Section 3 – Accuracy of Billing and Account Information:  We reserve the right to reject any order you place with us, as well as limit or cancel quantities of any order or pre-order. This restriction may apply even if it’s the same account, billing address, payment account, or shipping address. In cases of order cancellation, quantity limitation, or product reduction, we will make every effort to contact the customer via the contact number or email address provided with the order. If we judge that a dealer, distributor, or reseller has placed an order under a special offer, we reserve the right to cancel that order.

As a website user or customer, you agree to provide us with accurate account information for each order you place. Additionally, you agree to regularly update your account information, email address, contact number, and payment account details, so that we can complete your transactions and contact you if needed to promptly provide products or services.

A customer cannot register multiple accounts with the same phone number, email address, or account information. If somehow a customer does register multiple accounts, they will not be eligible to receive offers, discounts, deals, coupons, or one-time offers on more than one account, and submitted orders may be canceled.

Section 4 – Discounts: Coupon codes, promo codes, discount offers, or signup offers generally reduce the standard price of a product. Once an order involving a discount coupon or gift card is confirmed, it is non-refundable, non-returnable, and non-exchangeable. As per this policy, a customer cannot claim discounts or offers more than once using the same phone number or email address. Promotional SMS or banner content will only highlight the main points of the offer; detailed terms and conditions are available on the website, so customers are advised to review these terms before claiming an offer. SHOSTEE.COM reserves the right to modify, change, amend, or cancel any offer at any time without prior notice. 

Section 5 – Third-Party Links: To provide the best customer service, we may offer some services through third-party providers. When we provide third-party service links, you will be redirected to those external websites, with which we are not affiliated. SHOSTEE.COM holds no liability for any issues arising from the use of these third-party services. If you face any problems, including receiving damaged products, services, resources, content, or due to transactions with third parties, SHOSTEE.COM will not be responsible.

It is advisable to review the third party’s policies thoroughly before purchasing products or making transactions through them. Any complaints, claims, or questions regarding products purchased from third parties must be directed to the respective third parties. 

Section 6 – Errors and Inaccuracies:  Unintended inaccuracies or errors may appear on our website regarding product details, prices, promotions, offers, delivery charges, or stock information. We reserve the right to correct or amend such inaccuracies without prior notice. If a product price is incorrectly listed at an unusually low rate and the product is ordered at that price, the order may be canceled. For example, if a product priced at 1200 is mistakenly listed as 12.00, even if payment is made, the order may be canceled, and a refund will be issued.

Section 7 – Order Cancellations: SHOSTEE.COM always aims to sell original and authentic products. Therefore, every product is received from an authorized vendor and undergoes quality checks before delivery. If any issue is identified with the product during the quality check, SHOSTEE.COM reserves the right to cancel the order. Additionally, if a product is out of stock, SHOSTEE.COM has the right to cancel the order, as stock availability may sometimes be unpredictable due to factors like inventory issues, website management errors, vendor stock updates, or unexpected demand surges. In such cases, excess orders will be canceled and refunded if necessary.

Section 8 – Prohibited Uses: The following prohibited activities apply to the use of our website:

(a) Using it for unethical purposes. 

(b) Inciting others to engage in unethical activities. 

(c) Violating any international, federal, provincial, or national regulations, rules, laws, or local ordinances. 

(d) Infringing upon our or others’ intellectual property rights. 

(e) Harassing, abusing, insulting, harming, defaming, slandering, or intimidating others based on gender, sexual orientation, religion, race, age, national origin, or disability. 

(f) Providing false or misleading information. 

(g) Uploading viruses or malicious code that disrupts the website’s normal functioning or causes harm to others. 

(h) Using the service to obtain others’ personal information. 

(i) Engaging in prohibited activities such as spam, phishing, pretexting, spidering, crawling, or scraping. 

(j) Using it for obscene or immoral purposes. 

(k) Interfering with or circumventing service or website-related security features or internet security features. 

We reserve the right to terminate your service usage or account if you engage in any of these prohibited activities.